1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 10:25 pm
Title :
রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ একটি জরুরি বিজ্ঞপ্তি ১৩ কোটি টাকা বরাদ্দ,তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক;দুর্ভোগে কয়েক লাখ মানুষ খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার বুড়িচংয়ে দীর্ঘদিন কারানির্যাতিত বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে ব্যবসায়িক উপকরণ বিতরণ ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা

বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2026
  • 2 Time View

মোঃ আবদুল্লাহ,বুড়িচং কুমিল্লা::কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল ট্রাস্টের কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ও ট্রাস্টের সদস্য মো. মনির উদ্দিন।

এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যাপক মনিরা ইয়াছমিন, মো. আক্তারুজ্জামান, মো. রবিউল আলম, মো. মনিরুল ইসলাম ও মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে কলেজের ভোকেশনাল শাখার শিক্ষক মো. জলিল, মো. আনোয়ার হোসেন, ফেরদৌসী আক্তার, মো. আবু কাউছার, মো. শেফাউল করিম, মনির হাসান, মো. শাহজাহান, মো. ওমর ফারুক ও আজাদ খানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com