1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 10:25 pm
Title :
রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ একটি জরুরি বিজ্ঞপ্তি ১৩ কোটি টাকা বরাদ্দ,তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক;দুর্ভোগে কয়েক লাখ মানুষ খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার বুড়িচংয়ে দীর্ঘদিন কারানির্যাতিত বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে ব্যবসায়িক উপকরণ বিতরণ ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা

‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2026
  • 27 Time View

‎খ ম জায়েদ হোসেন, নাসিরনগর(ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি: ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে ৩৯ শতাংশ বসতভিটার জমি নিয়ে হিন্দু ও মুসলিম পরিবারের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের তিন মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাত্র এক মাস ১২ দিন পার হতেই হিন্দু পরিবারটির ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে নিজেই হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল হান্নান।
‎
‎রবিবার (১১ই অক্টোবর) দুপুর আড়াই ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের দক্ষিণপাড়ায় এই ঘটনাটি ঘটে।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাংবাদিক আব্দুল হান্নান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন। পরে এক মুসলিম ব্যক্তির বক্তব্য ধারণ করার সময় হঠাৎ কুন্ডা দক্ষিণপাড়া মীরবাড়ির আফজাল নামক এক যুবক এসে তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন।
‎
‎আফজাল সাংবাদিককে প্রশ্ন করেন, তাঁকে ভিডিও ধারণের অনুমতি কে দিয়েছে, কেন তিনি এখানে এসেছেন এবং কে তাঁকে পাঠিয়েছেন, এবং সাংবাদিককে দেখে নেয়ার হুমকি সহ এমন আরো নানা প্রশ্ন করেন বলে অভিযোগ করেন সাংবাদিক আব্দুল হান্নান।
‎
‎সাংবাদিক আব্দুল হান্নান আরো জানান, ঘটনাস্থলে উপস্থিত একজন শিক্ষক, একজন মাদ্রাসাশিক্ষক ও তাঁর এক বন্ধুর অনুরোধে পরে মোবাইল ফোনটি ফেরত পান। তবে মোবাইল ফোন ফিরে পাওয়ার পর তাতে থাকা গুরুত্বপূর্ণ ভিডিওসহ বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
‎
‎ঘটনার বর্ণনায় সাংবাদিক আব্দুল হান্নান লেখেন, আজকের খবরের শিরোনাম হতে হতো আমাকে। যাক, মহান রব আমাকে রক্ষা করেছেন।
‎এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিক আব্দুল হান্নান জানান, আমি আমার মোবাইল ফোনটি হাতে পেয়ে গেছি বিধায় থানায় কোন অভিযোগ করিনি।
‎
‎আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় হিন্দু পরিবারটির ওপর নির্যাতনের অভিযোগ এবং সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া ও ধারণ করা ভিডিও মুছে ফেলার অভিযোগ, দুটি ঘটনাই উদ্বেগের জন্ম দিয়েছে।‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com