
নিজস্ব প্রতিবেদক, বাবলু বড়ুয়া: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ রুমা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক রুমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলা গ্রামের মৃত খিজির মিয়ার মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের দলটি দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়কের দক্ষিণ পাশে মনোয়ারা মঞ্জিলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রুমা আক্তারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply