
বিশেষ প্রতিনিধি, দেওয়ান মনিজা বেগম: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের এইচ এ মোল্লা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
দিবসটি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষকদের অবদান, মর্যাদা ও দায়িত্বের পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না; তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সমাজ ও রাষ্ট্রে শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষিত, মানবিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শেষ হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply