1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 6, 2026, 9:05 pm
Title :
যানজট নিরসনে বণিক সমিতির সহযোগিতায় নাগরপুর বাজারে প্রশাসনের তাৎক্ষণিক পরিদর্শন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা-প্রধান অধীর বড়ুয়া বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক মৌচাক লোহাকোর মাজারে মাদক কারবারের অভিযোগ একাধিক মামলার আসামি রোমান এখনো ধরাছোঁয়ার বাইরে, উদ্বিগ্ন এলাকাবাসী সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠান ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কক্সবাজার উপকূলে জলদস্যু দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

মো জামাল উদ্দিন
  • Update Time : Monday, October 5, 2026
  • 1 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে সমুদ্রে চলাচলরত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে দস্যুদের অপতৎপরতা প্রতিহত এবং জড়িতদের আটক করতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার সদস্যরা দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সমুদ্রে চলাচলরত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌযানে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি করা হয়। সন্দেহজনক গতিবিধি শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, আধুনিক র‌্যাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা, জিপিএস প্রযুক্তি, উচ্চগতিসম্পন্ন স্পিডবোট এবং আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজের মাধ্যমে সমুদ্রসীমায় সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

কোস্ট গার্ড আরও জানায়, দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড বেইস কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন (ট্যাজ), বিএন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com