1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 6, 2026, 10:36 pm
Title :
যানজট নিরসনে বণিক সমিতির সহযোগিতায় নাগরপুর বাজারে প্রশাসনের তাৎক্ষণিক পরিদর্শন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা-প্রধান অধীর বড়ুয়া বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক মৌচাক লোহাকোর মাজারে মাদক কারবারের অভিযোগ একাধিক মামলার আসামি রোমান এখনো ধরাছোঁয়ার বাইরে, উদ্বিগ্ন এলাকাবাসী সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠান ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 3 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রে থাকা বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী চকরিয়া থানাধীন বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, ডাকাতি ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com