1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 8, 2026, 12:05 am
Title :
শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দুই মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা সোহেল সোহেল আনোয়ারায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের সঙ্গে মতবিনিময় নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের আশায় পরিবার কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার ও বসতঘরের দরজা-জানালায় ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

যানজট নিরসনে বণিক সমিতির সহযোগিতায় নাগরপুর বাজারে প্রশাসনের তাৎক্ষণিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 20 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এমপির দিকনির্দেশনায় নাগরপুর বাজারে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিকভাবে বাজার পরিদর্শন করেছেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নাগরপুর বাজার পরিদর্শনকালে তিনি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করেন এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান।

পরিদর্শনকালে নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম এর নেতৃত্বে বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

তাঁরা বাজারের শৃঙ্খলা, যানজট নিরসন ও পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com