1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 6, 2026, 10:36 pm
Title :
যানজট নিরসনে বণিক সমিতির সহযোগিতায় নাগরপুর বাজারে প্রশাসনের তাৎক্ষণিক পরিদর্শন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা-প্রধান অধীর বড়ুয়া বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক মৌচাক লোহাকোর মাজারে মাদক কারবারের অভিযোগ একাধিক মামলার আসামি রোমান এখনো ধরাছোঁয়ার বাইরে, উদ্বিগ্ন এলাকাবাসী সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠান ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 0 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি জানান, মঙ্গলবার রাত ১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিমেন্ট ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com