
কাজী মোস্তফা রুমি: জাতীয় সংসদের রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা রবিউল আওয়াল লাভলু এমপি।
রোববার (৪ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে রেল মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়ন পরিকল্পনা, রেল যোগাযোগের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
স্থায়ী কমিটির সদস্য হিসেবে জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপির এ বৈঠকে অংশগ্রহণকে নাগরপুর-দেলদুয়ারের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক হিসেবে দেখছেন স্থানীয়রা। বিশেষ করে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী।
নাগরপুর-দেলদুয়ারের মানুষের কল্যাণ, উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা সাধারণ মানুষের।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply