1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 4, 2026, 5:01 pm
Title :
রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আইনের শাসন প্রতিষ্ঠা কি বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ? রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি গ্রেপ্তারকৃত জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তি ও বিমানবন্দরে সিন্ডিকেট বন্ধের দাবিতে বিক্ষোভ নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক সংসদ সদস্য হতে শিক্ষাগত যোগ্যতা নেই, ইউনিয়ন পরিষদের সদস্য হতে কেন এত প্রশ্ন? পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যশোরে চেয়ারম্যান প্রার্থী তাই আয়কর উকিলকে হুমকি ও চাঁদাদাবির অভিযোগ বিএনপির কয় নেতার বিরুদ্ধে নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু আমানউল্লাহ পাড়া এফসি খেলোয়াড়দের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরীর জার্সি উপহার

নান্দনিক,আধুনিক ও জনবান্ধব সিংচাপইড় ইউনিয়ন গড়ার প্রত্যয়- মোহাম্মদ জমিরুল হক

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026
  • 2 Time View

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ নং সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক মোহাম্মদ জমিরুল হক একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই সিংচাপইড় ইউনিয়নের প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি।নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।

মোহাম্মদ জমিরুল হক মনে করেন, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতি টা এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি শিক্ষা,স্বাস্থ্যসেবা,যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন আমার পরিবারের কাছ থেকে মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি। সেই ধারাবাহিকতা ধরে রেখে সিংচাপইড় ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নে অল্প করে হলেও নিজেকে সম্পৃক্ত রাখছেন নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন,সিংচাপইড় ইউনিয়ন সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com