1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 6, 2026, 9:06 pm
Title :
যানজট নিরসনে বণিক সমিতির সহযোগিতায় নাগরপুর বাজারে প্রশাসনের তাৎক্ষণিক পরিদর্শন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমনের পাশে সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা-প্রধান অধীর বড়ুয়া বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক মৌচাক লোহাকোর মাজারে মাদক কারবারের অভিযোগ একাধিক মামলার আসামি রোমান এখনো ধরাছোঁয়ার বাইরে, উদ্বিগ্ন এলাকাবাসী সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠান ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনসহ রংপুরের উন্নয়নে ১ কোটি ৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

মোঃ আবদুল হালিম
  • Update Time : Monday, October 5, 2026
  • 1 Time View

নিজস্ব প্রতিবেদক মোঃ আবদুল হালিম রংপুর বিভাগ।

ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা, শিক্ষা প্রতিষ্ঠানেও বরাদ্দ

গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের অনুকূলে ১ কোটি ৯ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গণঅভ্যুত্থানের শহীদ বীর আবু সাঈদের কবর জিয়ারতকালে এ তথ্য জানান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীন এ অর্থ অবমুক্ত করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে রংপুর জেলা পরিষদের অনুকূলে এ অর্থ ছাড়ের সরকারি মঞ্জুরি দেওয়া হয়।

সরকারি মঞ্জুরি পত্র অনুযায়ী, বরাদ্দকৃত অর্থের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের বাইসাইকেল সরবরাহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ২ লাখ টাকা এবং পীরগঞ্জ কচিমননেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

কবর জিয়ারত ও এ সময় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রউক চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মকছদার রহমান।

এছাড়াও কাউনিয়া বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পলাশসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরাদ্দকৃত অর্থের মাধ্যমে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com