1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 26, 2026, 2:45 pm
Title :
মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় সৃষ্টি হয়েছে উদ্বেগ রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক বোয়ালখালী কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু কুরআন উৎসব ২০২৬ – দেশসেরা আয়োজনে পুরস্কৃত হলেন উখিয়ার পালংখালীর কৃতিসন্তান জায়েদ বিন কামাল ঘুনিপাড়া-কাচপাই বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সভা

মিসেস লিজা আক্তার
  • Update Time : Saturday, October 24, 2026
  • 10 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: মিসেস লিজা আক্তার

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার এবং পুশইন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় ২৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানার উদ্যোগে আয়োজিত সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। স্থানীয় জনগণের সহযোগিতায় সুনামগঞ্জের সীমান্ত এলাকাকে নিরাপদ রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com