1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 11, 2026, 5:31 pm
Title :
একটি জরুরি বিজ্ঞপ্তি ১৩ কোটি টাকা বরাদ্দ,তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক;দুর্ভোগে কয়েক লাখ মানুষ খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার বুড়িচংয়ে দীর্ঘদিন কারানির্যাতিত বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে ব্যবসায়িক উপকরণ বিতরণ ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল পঞ্চগড়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা জমি নিয়ে বিরোধের জেরে মাছের ঘের ও মুরগির খামার দখলচেষ্টার অভিযোগ

লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা তুহিন

জাহিদুর রহমান মোল্লা
  • Update Time : Sunday, October 11, 2026
  • 14 Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন দিয়েছে।

গত ৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ন কবির এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এডহক কমিটির সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সৈয়দ আলী। অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক।

এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ তুহিনুর রহমান তুহিন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি, রাজবাড়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com