1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
September 29, 2026, 4:53 am
Title :
ময়মনসিংহের ৩৩ নম্বর ওয়ার্ডে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৩ সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার ২ ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে ৮১ তম পুলিশ সুপার, ঠাকুরগাঁও এঁর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন মিরপুরে ৫০ বছরের পুরনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৯ ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান

আইসিসিইউতে ভর্তি তেরখাদা বিএনপি নেতা এসকেন্দার

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 158 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনার তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ১নং আজগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. এসকেন্দার মোল্লা হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মঙ্গলবার (৪ আগস্ট) খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করা হয়েছে।

এসকেন্দার মোল্লা তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে আইসিসিইউতে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এসকেন্দার মোল্লা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের মোল্লা জাহাঙ্গীর আলমের বড় ভায়রা হন।

মোল্লা জাহাঙ্গীর আলম তার ভায়রার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, “আমার বড় ভায়রা এসকেন্দার মোল্লা একজন সৎ, সমাজসেবী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন।

এছাড়াও তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে এসকেন্দার মোল্লার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আজগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন। ওয়ার্ডবাসীরা জানান, এসকেন্দার মোল্লা এলাকায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-দুঃখীদের সহায়তায় সবসময় এগিয়ে আসতেন। তার মতো একজন জনপ্রিয় মানুষের অসুস্থতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন এবং তার আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এসকেন্দার মোল্লার অবস্থা এখন স্থিতিশীল। তবে তাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com