1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:42 am
Title :
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণ,গ্রেপ্তার ৫ রাতারাতি কাঁচা কলা পাকা!বুড়িচংয়ের আড়তে কীভাবে হচ্ছে ফল পাকানো? গফরগাঁওয়ে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২ নেতৃত্বের সংকটে মণিরামপুর বিএনপি,আলোচনায় ফিরছেন বহিষ্কৃত নেতা শহীদ ইকবাল! রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক, মোঃ মঞ্জুরুল ইসলাম লাদেন শাহ্: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর ও পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মো. সায়েদ আল মামুন শহীদ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন খান সুপ্লব, যুবদল নেতা আতাউর রহমান তারা মিয়া, পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এম. এ. আকন্দ খোকন এবং বিএনপি নেতা মো. বাচ্চু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. আলী আকবর খান পল্লব, স্টেলিন, কাবুল, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক নেতা আনোয়ার হোসেন নয়ন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার বলেন, জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন সারাদেশে নাশকতা ও হত্যাকাণ্ড চালানোর অপচেষ্টা করছে। এসব অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাঁরা রাজপথে রয়েছেন। আওয়ামী লীগের নৈরাজ্য ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে মাঠে থাকার নির্দেশনাও দেন তিনি।

বিক্ষোভ মিছিলটি শ্যামগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com