1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 21, 2026, 9:09 am
Title :
বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার মুন্সিগঞ্জে বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ সংবাদ প্রকাশের পর আলীকদমের শিশুপার্ক পরিদর্শনে নতুন ইউএনও, সংস্কারের আশ্বাস দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত

মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন
  • Update Time : Friday, November 20, 2026
  • 28 Time View

যশোর প্রতিনিধি:আব্দুল্লাহ আল মামুন

স্বামীর মৃত্যুর পর অর্থ বুঝে না পাওয়ার দাবি স্ত্রী লিমার, অভিযুক্ত শ্বশুর; তদন্তের আশ্বাস ইউএনও ও ইউপি চেয়ারম্যানের

যশোরের মণিরামপুরে স্বামীর মৃত্যুর পর স্ত্রী ও শিশুসন্তানের ভবিষ্যতের জন্য রেখে যাওয়া ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শ্বশুর আব্দুল খালেকের (৭০) বিরুদ্ধে। ভুক্তভোগী লিমা খাতুন (২০) দাবি করেছেন, তাঁর স্বামী জাকারিয়া হোসেনের মৃত্যুর পর বিভিন্ন খাত থেকে পাওয়া অর্থ তাঁর শ্বশুর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। ফলে ১০ মাস বয়সী শিশুসন্তান লাবিবকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর গ্রামের বাসিন্দা লিমা খাতুনের স্বামী জাকারিয়া হোসেন (২৬) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তাঁদের সংসারে জন্ম নেয় ছেলে লাবিব। শিশুটির বয়স মাত্র চার মাস থাকাকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাকারিয়ার মৃত্যু হয়।

লিমা খাতুনের দাবি, স্বামীর মৃত্যুর পর তাঁর পাওনা ও সন্তানের ভবিষ্যতের জন্য বরাদ্দ বিভিন্ন অর্থ মিলিয়ে মোট ৫ লাখ ৪ হাজার টাকা পাওয়ার কথা ছিল। এর মধ্যে আকিজ গ্রুপের ইনস্যুরেন্স থেকে ২ লাখ ৫৪ হাজার টাকা, তুবা পাইপ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিশুসন্তানের জন্য ১ লাখ টাকা অনুদান এবং স্বামীর বন্ধক রাখা জমিসংক্রান্ত ১ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।

লিমার অভিযোগ, এসব অর্থ তাঁর শ্বশুর আব্দুল খালেক বুঝে নিলেও তাঁকে কিংবা তাঁর শিশুসন্তানকে প্রাপ্য অর্থ বুঝিয়ে দেননি। নিজের দাবির পক্ষে বিভিন্ন কাগজপত্র থাকার কথাও জানিয়েছেন তিনি।

ভুক্তভোগী লিমার ভাষ্য, স্বামীর মৃত্যুর পর শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করলেও তাঁদের যথাযথ ভরণপোষণ দেওয়া হয়নি। একপর্যায়ে খাবার ও জীবনযাপনের সংকটে বাধ্য হয়ে স্বামীর পৈতৃক বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয় তাঁকে। বর্তমানে অসহায় অবস্থায় সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি।

লিমা আরও জানান, তুবা পাইপ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানালে তারা অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে নোটিশ জারি করেছে বলে তিনি জানতে পেরেছেন। এ ছাড়া আকিজ ইনস্যুরেন্সের ২ লাখ ৫৪ হাজার টাকা এবং বন্ধকী জমির ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে স্থানীয় সালিশে আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি। ওই সালিশে শিশুসন্তান লাবিবের ভবিষ্যতের কথা বিবেচনা করে একটি ইনস্যুরেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে তাঁর বক্তব্য। তবে এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে অভিযোগ রয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার প্রচারণাও চালাচ্ছেন আব্দুল খালেক। সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নগদ অর্থের প্রলোভন দেখানো এবং দেখা করার আমন্ত্রণ জানানোর অভিযোগও করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক। তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল খালেকের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর প্রশাসনিক ও সামাজিক মহলে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহকালে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন প্রয়োজনীয় তথ্য-প্রমাণ চেয়েছেন। তিনি জানিয়েছেন, শিশু লাবিবের ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযোগের গুরুত্ব অনুযায়ী প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন নিজে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। তিনি বলেন, “অমানবিক এ ঘটনাটি আমার ইউনিয়নে। ঘটনা সত্য হলে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

এখন প্রশ্ন—স্বামীর মৃত্যুর পর স্ত্রী ও শিশুসন্তানের ভবিষ্যতের জন্য প্রাপ্য অর্থের প্রকৃত মালিকানা কার, অর্থগুলো কার কাছে রয়েছে এবং কেন ভুক্তভোগী পরিবার তা বুঝে পাচ্ছে না?

অভিযোগের সত্যতা, অর্থের প্রকৃত মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী লিমা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com