1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 12, 2026, 12:16 am
Title :
প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রাউজানে প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে সড়কের নাম পরিবর্তনের অভিযোগ,ক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান:তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার চলচ্চিত্রের কারণে ব্যবসায় ক্ষতি হয়নি,১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় উদ্বিগ্ন অনন্ত জলিল বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত রামচন্দ্রপুর-২সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিজানুর রহমান মিঠাপুকুরে নিয়মনীতি উপেক্ষা করে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের অভিযোগ, তদন্ত অনুষ্ঠিত

মিঠাপুকুরে নিয়মনীতি উপেক্ষা করে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের অভিযোগ, তদন্ত অনুষ্ঠিত

মোঃ আব্দুল হালিম
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 61 Time View

মোঃআব্দুল হালিম,ব্যুরো প্রধান,রংপুর:

রংপুরের মিঠাপুকুরে নিয়মনীতি উপেক্ষা করে রূপসী সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউল আলম সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।

তদন্তকালে উপস্থিত ছিলেন ৫৪ জন অভিযোগকারী অভিভাবক ও এলাকাবাসী। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তদন্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) শাহেদুল হক।

তদন্তকালে অভিযোগকারীদের পক্ষে ওমর ফারুক অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউল আলম সরদার খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে গোপনে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে মনগড়াভাবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করেছেন। তিনি আরও দাবি করেন, উপস্থিত ৫৪ জন অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ২০ জন বিএ, বিএ অনার্স ও এমএ পাস শিক্ষিত ব্যক্তি রয়েছেন। তাঁদের বাদ দিয়ে শতবর্ষী এক ব্যক্তিকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সনদপত্রবিহীন ব্যক্তিকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া বিদ্যালয়ের গাছ বিক্রির বিষয়টিও তদন্তকালে অভিযোগকারীদের পক্ষ থেকে উত্থাপন করা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউল আলম সরদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের ১১টি গাছ বিক্রির কথা স্বীকার করেন।

এদিকে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বর্তমান কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন অভিযোগকারী অভিভাবক ও এলাকাবাসী।

তদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে এখন এলাকাবাসীর মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com