
মোঃ আবদুল্লাহ,বুড়িচং (কুমিল্লা):
কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিদ্যালয়টির নতুন ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিজানুর রহমান।
তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, নতুন সভাপতির দায়িত্ব পালনে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply