1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 12, 2026, 12:16 am
Title :
প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রাউজানে প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে সড়কের নাম পরিবর্তনের অভিযোগ,ক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান:তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেফতার চলচ্চিত্রের কারণে ব্যবসায় ক্ষতি হয়নি,১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় উদ্বিগ্ন অনন্ত জলিল বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত রামচন্দ্রপুর-২সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিজানুর রহমান মিঠাপুকুরে নিয়মনীতি উপেক্ষা করে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের অভিযোগ, তদন্ত অনুষ্ঠিত

চলচ্চিত্রের কারণে ব্যবসায় ক্ষতি হয়নি,১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় উদ্বিগ্ন অনন্ত জলিল

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 7 Time View

নিজস্ব প্রতিবেদক:জীবন দেওয়ান উজ্জ্বল

চলচ্চিত্রে অভিনয়ের কারণে নিজের ব্যবসায় কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দেশের আলোচিত চলচ্চিত্র অভিনেতা ও শিল্পপতি অনন্ত জলিল। তাঁর দাবি, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি অবসর ও ছুটির সময়কে কাজে লাগিয়েই চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের জন্য কখনো ব্যবসার কাজে অতিরিক্ত সময় ব্যয় করেননি। বরং শুরু থেকেই তাঁর মূল লক্ষ্য ছিল শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।

অনন্ত জলিল জানান, ২০০০ সালে এজেআই গ্রুপ প্রতিষ্ঠার পর ২০১০ সালে তিনি প্রথম চলচ্চিত্র ‘খোঁজ দ্য সার্চ’-এ অভিনয় করেন। তখন তাঁর প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ছিল ৩ হাজার ৬০০। পরবর্তী সময়ে তা বেড়ে গত বছর পর্যন্ত প্রায় ১২ হাজারে পৌঁছায়। এ ছাড়া ২০১৫ সালে তিনি এবি গ্রুপ প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, বিদেশে চলচ্চিত্রের শুটিংয়ে গেলেও কারখানার কার্যক্রম সচল রাখতে তাঁর সঙ্গে একজন মার্চেন্ডাইজার ও একজন ম্যানেজার থাকতেন। ফলে ব্যবসার কাজ বন্ধ রেখে তাঁকে চলচ্চিত্র করতে হয়নি।

অনন্ত জলিলের ভাষ্য, “আমি তো বছরে চার-পাঁচটা মুভি করি নাই। ক্ষতি হতো যদি আমি কাজ বাদ দিয়ে শুধু চলচ্চিত্রই করতাম। চলচ্চিত্রের জন্য কখনোই এক্সট্রা সময় দেইনি।”

তিনি আরও বলেন, ছোট একটি কারখানা থেকে ধীরে ধীরে এজেআই গ্রুপ ও এবি গ্রুপ গড়ে তোলার পেছনে মূল উদ্দেশ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি। একটি শিল্পপ্রতিষ্ঠান দিয়েই নিজের সংসার ও ব্যবসা পরিচালনা করা সম্ভব ছিল। কিন্তু ১২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।

যুদ্ধের প্রভাবে কমেছে গার্মেন্টসের অর্ডার

ব্যবসায়িক সংকটের বিষয়ে অনন্ত জলিল জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ব্যবসায়িক পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময়ে গার্মেন্টসের অর্ডার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমে যায়। করোনাকালে শ্রমিক ছাঁটাই না করে তাঁদের বেতন-ভাতা পরিশোধের জন্য ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তী সময়ে সুদের হার বাড়তে থাকায় ঋণের পরিমাণও বেড়েছে।

কারখানা ভাড়া দিয়ে প্রতারণার অভিযোগ

ব্যবসায়িক সংকটের আরেকটি কারণ হিসেবে নিজের একটি ডাইং কারখানা ভাড়া দিয়ে প্রতারিত হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অনন্ত জলিল জানান, কারখানায় অর্ডার কম থাকায় ডাইং ইউনিটটি ভাড়া দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ভাড়ার অর্থ দিয়ে ডাইংয়ের খরচ মেটানোর পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ করা। কিন্তু ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোধ করেননি। পাশাপাশি গ্যাস বিল ও শ্রমিকদের বেতন বকেয়া রেখে চলে যান। পরে দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে শ্রমিকদের বকেয়া বেতন তাঁকেই পরিশোধ করতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভাড়াটিয়া প্রতিষ্ঠানটির গ্যাস মিটার টেম্পারিং করেছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষের পরিদর্শনে বিষয়টি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির মালিক হিসেবে তাঁর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে সেখানে প্রায় ৮ কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় প্রতারণার মামলা করেছেন এবং তিতাস গ্যাস কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারের (জিএম) কাছে কারখানা ভাড়ার চুক্তিপত্র ও মামলার কপি জমা দিয়েছেন।

১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান রক্ষাই বড় উদ্বেগ

বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের সহযোগিতা না পেলে এবং ঋণখেলাপি ঘোষণা করা হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনন্ত জলিল। তাঁর মতে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শুধু ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থানই ঝুঁকির মুখে পড়বে না, ব্যাংকের ঋণ আদায়ও অনিশ্চিত হয়ে যাবে।

তিনি বলেন, ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানগুলো চালু রাখা সম্ভব হবে। এতে শ্রমিকদের চাকরি বজায় থাকবে এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখা যাবে।

নিজের বিশ্বাসের কথা তুলে ধরে অনন্ত জলিল বলেন, সবকিছুর মালিক আল্লাহ। তাঁর মাধ্যমেই এত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বর্তমান সংকট থেকেও আল্লাহ তাঁকে উদ্ধার করবেন বলে তিনি আশাবাদী।

ব্যবসায়িক সংকটের মধ্যেও ১২ হাজার মানুষের কর্মসংস্থান ধরে রাখার প্রত্যাশাই এখন অনন্ত জলিলের কাছে সবচেয়ে বড় বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com