
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ২০ নভেম্বর শুক্রবার সকালে এক শুভেচ্ছা বার্তায় মাইনুল আলম খান কনক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র, উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন- আজ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান আমাদের সকলের আস্থার একমাত্র আশ্রয়স্থল জননেতা তারেক রহমান এর ৬২তম শুভ জন্মদিন। তাঁর এই ৬২তম শুভ জন্মদিনে নাগরপুর দেলদুয়ারবাসীর পক্ষ হতে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেম আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ্।
আমি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের জন্মদিনে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply