1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:42 am
Title :
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণ,গ্রেপ্তার ৫ রাতারাতি কাঁচা কলা পাকা!বুড়িচংয়ের আড়তে কীভাবে হচ্ছে ফল পাকানো? গফরগাঁওয়ে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২ নেতৃত্বের সংকটে মণিরামপুর বিএনপি,আলোচনায় ফিরছেন বহিষ্কৃত নেতা শহীদ ইকবাল! রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

বিচারাধীন সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগ, ২৪ ঘণ্টার আলটিমেটাম সাংবাদিক নেতাদের

জীবন দেওয়ান উজ্জ্বল
  • Update Time : Thursday, November 19, 2026
  • 8 Time View

হাইকোর্টে রিটের হুঁশিয়ারি,অরিত্র কুন্ডুর নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি সাংবাদিক নেতাদের

ঝিনাইদহ জেলা কারাগারে বিচারাধীন সাংবাদিক অরিত্র কুন্ডুকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে কনডেম সেল থেকে সরিয়ে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর এবং প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে হাইকোর্টে রিট পিটিশন দায়েরের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আসিবুর রহমান আসিফ এ আইনি নোটিশ পাঠান।

নোটিশপ্রাপ্তরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) এবং ঝিনাইদহ জেলা কারাগারের সিনিয়র জেল সুপার।

এ বিষয়ে রোববার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক নেতারা তাঁদের উদ্বেগ ও দাবির কথা তুলে ধরেন। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট শেখ আসিবুর রহমান আসিফ, আহমেদ আবু জাফর এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন। এ সময় বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

আইনি নোটিশে বলা হয়, ঝিনাইদহ সদর থানায় গত ২৬ অক্টোবর দায়ের করা ৪৭ ও ৪৮ নম্বর মামলায় সাংবাদিক অরিত্র কুন্ডু কারাগারে আটক রয়েছেন। মামলা দুটিতে দণ্ডবিধির ৪৪৮, ৩৮৫, ১৮৬ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এখনো বিচারাধীন মামলার আসামি, কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত নন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবীদের দাবি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য নির্ধারিত কনডেম সেলে একজন বিচারাধীন আসামিকে রাখার ক্ষেত্রে যথাযথ আইনগত ভিত্তি ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকা জরুরি। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ বন্দির সাংবিধানিক অধিকার, ব্যক্তিস্বাধীনতা ও মানবিক মর্যাদার প্রশ্নের সঙ্গে জড়িত।

নোটিশে সংবিধানের ৩১, ৩২ ও ৩৫(৫) অনুচ্ছেদের উল্লেখ করে বন্দির নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা এবং নিষ্ঠুর ও অমানবিক আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক নেতারা বলেন, কোনো ব্যক্তি মামলা বা অভিযোগের মুখোমুখি হলেই তাঁর মানবিক মর্যাদা ও আইনগত অধিকার ক্ষুণ্ন করা যায় না। বিচারাধীন বন্দির সঙ্গে আইনসম্মত ও মানবিক আচরণ নিশ্চিত করা রাষ্ট্র এবং কারা কর্তৃপক্ষের দায়িত্ব।

তাঁরা অবিলম্বে অরিত্র কুন্ডুর নিরাপত্তা নিশ্চিত, কারাগারে তাঁর অবস্থান ও পরিস্থিতি তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এর আগে গত ৩০ অক্টোবর ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমান সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতাদের জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থেই অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখা হয়েছে। অন্য বন্দিদের সঙ্গে রাখলে তাঁর ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে কারা কর্তৃপক্ষের এ ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সাংবাদিক সংগঠনের নেতারা। তাঁদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও কতিপয় নেতার মদদে তাঁকে কনডেম সেলে রাখা হয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অরিত্র কুন্ডুর বিরুদ্ধে দায়ের করা মামলা দুটিতে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সাংবাদিক নেতাদের বক্তব্য, কারাগার কোনো ব্যক্তির মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার স্থান নয়। বিচারাধীন বন্দির নিরাপত্তা, অধিকার ও মানবিক আচরণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা কারাগার কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com