1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 21, 2026, 9:09 am
Title :
বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার মুন্সিগঞ্জে বিএনপির নেতৃত্বে মহাসংকট! শীর্ষ পদ ঘিরে একাধিক নেতার তৎপরতা, বাড়ছে রাজনৈতিক সমীকরণ সংবাদ প্রকাশের পর আলীকদমের শিশুপার্ক পরিদর্শনে নতুন ইউএনও, সংস্কারের আশ্বাস দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, সাবেক এমপির বাড়িসহ ১০ বাড়ি আক্রান্ত

গফরগাঁওয়ে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২

আদিলুর রহমান
  • Update Time : Friday, November 20, 2026
  • 8 Time View

স্টাফ রিপোর্টার: আদিলুর রহমান
গফরগাঁও, ময়মনসিংহ।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভালুকা-হোসেনপুর এশিয়া হাইওয়ে সড়কের পাঁচুয়া এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আজিম সরকার রয়েছেন। তিনি গফরগাঁও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আজমল হুদার ছোট ভাই।

প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত, এলাকায় শোকের ছায়া

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ভালুকা-হোসেনপুর এশিয়া হাইওয়ে সড়কের পাঁচুয়া এলাকায় মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে অবস্থিত একটি মসজিদের সীমানাপ্রাচীরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আজিম সরকারসহ মোট দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তি এবং আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজিম সরকারের অকাল মৃত্যুতে গফরগাঁও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com