
নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলি আক্তার প্রিয়া
“সেবার লক্ষ্যে এগিয়ে যাই, অসহায় পরিবারের পাশে দাঁড়াই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে নবমুসলিম একটি পরিবারকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেছে ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট পৌরসভার আমাইতাড়ায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের ভেডম গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য সম্প্রতি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁরা হলেন—মো. আবু মুসা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা, দুই ছেলে মো. হাসান ও মো. হোসাইন এবং মেয়ে মোছা. আমেনা।
আমেরিকাপ্রবাসী ও মার্কিন নাগরিক মোহাম্মদ ফিরোজ হোসেনের প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল মাহমুদ, আবিদ ইংলিশ প্রাইভেট কেয়ারের পরিচালক এস এম আবিদ সিদ্দিকী এবং ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক মো. রুহেল আহম্মেদ।
এ সময় বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তা মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply