1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 19, 2026, 7:07 am
Title :
উখিয়া সীমান্তে এক লাখ পিস ইয়াবা উদ্ধার, বাজারমূল্য ৩ কোটি টাকা নাগরপুর পানানে ৪৬তম মহাপবিত্র ওরশ মোবারকের ষষ্ঠ দিনে প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নজরুল দিনাজপুর একসঙ্গে চার সন্তানের স্বাভাবিক প্রসব, মা-নবজাতক সবাই সুস্থ মোহনগঞ্জে বিয়ে ভাঙতে বরের জন্য আনা মিষ্টিতে বিষ মেশানোর সন্দেহ, বিয়ে না করেই ফিরলেন বরযাত্রীরা নড়াইলে বিএনপির শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, নিহত২; মোটরসাইকেলে আগুন,শোকাবহ কালিয়া সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ,শহর জুড়ে উত্তেজনা কালিয়ায় বিএনপির মোটরসাইকেল বহরে হামলা,নিহত ১;আরও একজনের মৃত্যুর দাবি বুড়িচংয়ে মশার কয়েলের আগুনে পুড়ে ছাই তিন পরিবারের বসতঘর,ক্ষয়ক্ষতি প্রায় ৭-৮ লাখ টাকা পটুয়াখালীতে আ.লীগ নেতার বাসায় আগুন, যাত্রীবাহী বাসে হামলা ও ভাঙচুর দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 9 Time View

মোঃ ইয়াছিন আলী,সিরাজগঞ্জ: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতী বাজারে। মেসার্স আম্বিয়া ট্রেডার্সের ডিলার বেলাল হোসেনের বিরুদ্ধে কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের পর আবার নিজেরাই প্রতি বস্তা ৯০০ টাকায় কিনে নেওয়ার অভিযোগ উঠেছে। চাল বিক্রি করতে না চাইলে কার্ড বাতিলের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেজগাতী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করছেন ডিলার বেলাল হোসেন। তবে চাল বিতরণের পর গ্রাহকদের কাছ থেকেই তিনি প্রতি বস্তা ৯০০ টাকা দরে চাল কিনে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।

ভুক্তভোগী কার্ডধারী মো. শহিদুল ইসলাম (কার্ড নং-১৩৭৫), মো. আব্দুল সেখ (কার্ড নং-১৫০৯) ও লিটন সেখ (কার্ড নং-১৫১৯) জানান, তারা সরকারি চাল পাওয়ার পর ডিলার বেলাল হোসেনের কাছেই বিক্রি করেছেন। তাদের দাবি, সেখানে উপস্থিত অধিকাংশ কার্ডধারীর কাছ থেকেই একইভাবে ৯০০ টাকা করে দিয়ে চাল কিনে নেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, দরিদ্র মানুষের জন্য সরকার কম দামে চাল দিচ্ছে, অথচ সেই চাল বিতরণের পর আবার ডিলার নিজেই কিনে নিচ্ছেন। কেউ চাল বিক্রি করতে না চাইলে তাকে কার্ড বাতিলের ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত ডিলার বেলাল হোসেন বলেন, ‘আমি দুই-একটা কার্ড তাদের অনুরোধে কিনেছি। অনেকে অসুস্থ, তাই বিক্রি করে চলে গিয়েছেন। আপনারা আমাকে ভয় দেখাবেন না, আমার ডিলারশিপ চলে যাবে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাব্বির আহমেদ মুরাদ বলেন, ‘এটা কীভাবে সম্ভব? তিনি কোনোভাবেই চাল কিনতে পারেন না। একটি ভিডিও পেয়েছি, সেখানে দেখেছি। আপনারা পুরো ডকুমেন্টস দিন, আমি ব্যবস্থা নেব।’

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের পর ডিলারের নিজের কাছেই তা ফেরত বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যে এমন কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com