1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:09 am
Title :
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, নিহত২; মোটরসাইকেলে আগুন,শোকাবহ কালিয়া

মিসেস মর্জিনা আক্তার জুসনা
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 14 Time View

নিজস্ব প্রতিবেদক:মিসেস মর্জিনা আক্তার জুসনা

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ শোভাযাত্রায় অতর্কিত হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আকস্মিক এ হামলায় পুরো এলাকায় আতঙ্ক, উত্তেজনা ও চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। তাঁদের মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যায় একটি প্রতিবাদী শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রায় প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি অংশ নেয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সামনে এগিয়ে যাচ্ছিলেন।

শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, শোভাযাত্রার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। হামলাকারীরা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

হঠাৎ এ হামলায় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা দিগ্‌বিদিক ছুটোছুটি শুরু করেন। ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২)সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে শাহিন ও সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা। প্রথমে সোহেল মোল্লা এবং কিছুক্ষণ পর শাহিনের মৃত্যু হয়।

দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কালিয়া উপজেলাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে।

এদিকে, ঘটনার পর বেন্দারচরসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলার ঘটনা এবং এতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—প্রতিবাদী শোভাযাত্রায় এমন প্রাণঘাতী হামলার নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে পরিকল্পিতভাবে হামলা চালানো হলো? ঘটনার সুষ্ঠু তদন্ত,হামলাকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দুই নেতার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশের তদন্ত এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়ে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালিয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com