1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:09 am
Title :
জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

মোহনগঞ্জে বিয়ে ভাঙতে বরের জন্য আনা মিষ্টিতে বিষ মেশানোর সন্দেহ, বিয়ে না করেই ফিরলেন বরযাত্রীরা

মোঃ নিষাদ আহম্মেদ বিদ্যা
  • Update Time : Wednesday, November 18, 2026
  • 11 Time View

নিজস্ব প্রতিবেদক: মোঃ নিষাদ আহম্মেদ বিদ্যা

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জন্য বিশেষভাবে আনা মিষ্টি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি বোরকা পরা অজ্ঞাত এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখার দাবি করেছেন বরপক্ষের লোকজন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিয়ে সম্পন্ন না করেই ফিরে গেছেন বর ও বরযাত্রীরা।

স্থানীয়দের দাবি, বরকে পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে কনে তাঁর এক বান্ধবীর মাধ্যমে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ বা কীটনাশক ছিল কি না, কিংবা এ ঘটনার সঙ্গে কনেপক্ষের কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমান (২৫) এবং মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন ধার্য ছিল।

বরের চাচাতো ভাই বজলুর রহমানের ভাষ্য অনুযায়ী, বুধবার বেলা ৩টার দিকে বর তাওফিকুর রহমানকে নিয়ে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। এ সময় বরযাত্রীরা খাওয়াদাওয়ায় ব্যস্ত ছিলেন। হঠাৎ বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। তিনি জানান, মিষ্টিগুলো শুধু বরই খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমানের দাবি, মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে অস্বাভাবিক গন্ধ পান। বিষয়টি জানার পর বরপক্ষের লোকজনের সন্দেহ হয়। তাঁদের দাবি, ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখা যায়। পরে তরুণীটি মিষ্টি রেখে দ্রুত সেখান থেকে চলে যান। তাঁকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। কনেপক্ষের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানিয়েছেন বলে দাবি বরপক্ষের।

ঘটনার পর বরপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাওফিকুর রহমানকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিয়ে সম্পন্ন না করেই বাড়ি ফিরে যান বরযাত্রীরা।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক হাসপাতালে আসেন। তাঁর স্বজনেরা বিয়ের অনুষ্ঠানে বিষ মেশানো মিষ্টি দেওয়ার অভিযোগ করেন। তবে ওই যুবক মিষ্টিটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই চলে গেছে। তবে মিষ্টিতে সত্যিই বিষ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার জানান, বরকে পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন, যাতে বিয়ে ভেঙে যায়—এমন কথা তিনি লোকমুখে শুনেছেন। তবে ঘটনার সত্যতা তিনি নিজে নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে পুলিশ এখনো অবগত নয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে বিয়ের আনন্দঘন আয়োজন শেষ হয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্য দিয়ে। তবে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ওই তরুণীর পরিচয় এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ—কোনোটিই এখনো নিশ্চিত নয়। এলাকাবাসীর দাবি, উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও যথাযথ তদন্ত করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com