নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলি আক্তার প্রিয়া
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা জড়িত বলে জানা গেছে।
অপরদিকে, একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এদিকে আমতলী থানা-পুলিশ এ ঘটনায় নয়জনকে আটক করেছে বলে জানা গেছে।
অন্যদিকে, সরকারদলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দিতে দেখা গেছে।
বার্তা প্রেরক: নিজস্ব প্রতিবেদক মিসেস চামেলি আক্তার প্রিয়া
তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply