1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 18, 2026, 6:18 am

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মাহফুজ উন নবী ডনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন চামেলি আক্তার প্রিয়া

মিসেস শরিফা আক্তার ময়না
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 9 Time View

নিজস্ব প্রতিবেদক:মিসেস শরিফা আক্তার ময়না

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেয়র মাহফুজ উন নবী ডনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও দীর্ঘায়ু কামনা করেছেন রংপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক এবং রংপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মো. তারা মিয়ার সুযোগ্য কন্যা মিসেস চামেলি আক্তার প্রিয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় চামেলি আক্তার প্রিয়া বলেন, তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার বহন করে তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করেন।

পরিশেষে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রীর সফল নেতৃত্ব কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com