1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 18, 2026, 6:18 am

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে অধ্যক্ষ জিয়াউল আলমের বিশেষ উদ্যোগ, বাগমারা ডিগ্রি কলেজে ফিরছে শিক্ষার পরিবেশ

মোঃ আতাউর রহমান
  • Update Time : Tuesday, November 17, 2026
  • 16 Time View

মোঃ আতাউর রহমান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাগমারা ডিগ্রি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম। তাঁর পরিকল্পিত তদারকি ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমে কলেজ ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীর মধ্যে নিয়মিত ক্লাসে উপস্থিতির অনীহা এবং পড়াশোনার প্রতি অমনোযোগিতার প্রবণতা দেখা যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাগমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে তিনি নিয়মিত ক্লাস কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাঁদের পড়াশোনায় মনোযোগী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

অধ্যক্ষের এ উদ্যোগের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দায়িত্ববোধ বাড়ছে। পাশাপাশি নিয়মিত পাঠদান এবং শ্রেণিকক্ষের কার্যক্রমে গতিশীলতা আনতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে অধ্যক্ষের এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা গেলে পড়াশোনার মান বাড়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনের পথও সুগম হবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল আলম বলেন, “একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। শিক্ষার্থীরা যদি নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকে, তাহলে কাঙ্ক্ষিত শিক্ষার মান ও ফলাফল অর্জন করা সম্ভব নয়। এ কারণে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে এবং পড়াশোনায় মনোযোগী করে তুলতে আমরা নিয়মিত তদারকি ও কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় বাগমারা ডিগ্রি কলেজকে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ লক্ষ্যে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদের প্রত্যাশা, অধ্যক্ষ মোঃ জিয়াউল আলমের নেতৃত্বে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বাগমারা ডিগ্রি কলেজ ভবিষ্যতে আরও সাফল্য ও সুনাম অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com