
শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে বিশেষ অভিযানে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা জেলা শহরে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য তাকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরে তার ভাইয়ের বাসা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।”
বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply