1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 18, 2026, 8:42 pm
Title :
নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের ১ম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই সেনাদলের জয়জয়কার, ব্রোঞ্জ জিতলেন আনসারের আবদুল্লাহ নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বিয়ের আগের দিন সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

ইটাখোলায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী

রাব্বি রহমান
  • Update Time : Sunday, October 18, 2026
  • 8 Time View

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে গোলাম রব্বানীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার সন্ধ্যায় ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতে ইসলামীর ইটাখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেওয়া হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ।

সভায় বক্তারা দলীয় আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ, নাগরিক সেবার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে কাজ করার বিষয়ে বক্তব্য দেন তাঁরা।

এ সময় চেয়ারম্যান পদে গোলাম রব্বানীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

জনসভায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com