1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 19, 2026, 9:38 pm
Title :
@ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার জাসিম উদ্দীন কলমাকান্দা উপজেলার গর্ব পীরে কামেল হযরত ফকির আনিসুর রহমান কলমাকান্দা সদর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থী হতে আগ্রহী নাসিমা আক্তার বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে:শামা ওবায়েদ পান খেলে কি সত্যিই শরীরের রক্ত পরিষ্কার হয়? জানুন বৈজ্ঞানিক বাস্তবতা বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ​দোয়ারাবাজারে সাংবাদিক মোতালেব ভূঁইয়ার ওপর বর্বরোচিত হামলা: দোয়ারাবাজার প্রেসক্লাবের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী

হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

মাহবুবুর হোসেন মেজর
  • Update Time : Sunday, October 18, 2026
  • 7 Time View

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করতে দিনাজপুরের হিলিতে হরিজন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হিলির ওই পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজা উদযাপনে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী, মেজর ইব্রাহিসহ বিজিবির অন্যান্য সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সম্মিলিত সচেতনতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com