1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 20, 2026, 11:43 pm
Title :
নাগরপুরে চৌধুরীবাড়ী ক্লাবের উদ্যোগে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা বহুলীতে চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফারজানা ইয়াসমিন

গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার জাসিম উদ্দীন

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
  • Update Time : Monday, October 19, 2026
  • 8 Time View

বিশেষ প্রতিনিধি মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ জাসিম উদ্দীন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় পুলিশ সুপার দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পূজার আয়োজক, দর্শনার্থী ও ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর; সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ; গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের এ ধরনের নিরাপত্তা তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com