1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 22, 2026, 1:50 am
Title :
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালান অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট সহ মাদক ব্যাবশায়ী গ্রেফতার সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা ‎নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ফ্যামিলি কার্ড কারও পৈতৃক সম্পত্তি নয়: দেলাওয়ার হোসেন

বহুলীতে চেয়ারম্যান প্রার্থী ফিরোজের পক্ষে নির্বাচনী সভা, দলীয় মনোনয়ন চান নেতাকর্মীরা

মোঃ ইয়াসিন আলী
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 6 Time View

মোঃ ইয়াছিন আলী সিরাজ গঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউর রহমান ফিরোজের পক্ষে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরে বিএনপির দলীয় মনোনয়ন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন নেতাকর্মী ও সমর্থকেরা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশ নেন।

এস এম রেজাউর রহমান ফিরোজ সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

সভায় বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিরোজ বহুলী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময়ে তাঁর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে এবং তিনি ক্রসফায়ারের মুখেও পড়েছিলেন বলে দাবি করেন তাঁরা। তাঁর রাজনৈতিক ত্যাগ ও ভূমিকার মূল্যায়ন করে তাঁকে বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি ফিরোজকে দলীয় মনোনয়ন দিতে এবং তাঁর পক্ষে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান নেতাকর্মী ও সমর্থকেরা।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, “দীর্ঘদিন ধরে বহুলী ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছি। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দল-মতনির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে বহুলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
এসময় বহলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আলী,সহ-সভাপতি ফেরদৌস আলী মন্ডল,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমিনুল ইসলাম, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। সাংগঠনিক সম্পাদক সানি আহমেদ রোমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com