1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 23, 2026, 3:58 am
Title :
দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা সাংবাদিক আলিফ হত্যা মামলা:গ্রেপ্তার অপূর্ব আদালতে, পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান বদরগঞ্জে কাবাডি টুর্নামেন্টে সম্মানিত শ্রমজীবীরা রাউজানে নোয়াপাড়া একতা সংঘের ৩৯তম দুর্গোৎসব: ধর্মীয় আচার, সম্প্রীতি ও শ্রদ্ধার আয়োজন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা দিল নতুনপাড়া পূজা উদযাপন কমিটি

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন আটক, জব্দ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 6 Time View

মালিকুজ্জামান কাকা

যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এ সময় স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এবং উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আলাউদ্দীনকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া পলাতক অপর দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com