1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 24, 2026, 6:06 am
Title :
নাগরপুরে নূরে মদিনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে উদ্বোধক খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল) বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, ভিডিও ভাইরাল রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

সিংড়ায় দুই পক্ষের জমি বিরোধের নিষ্পত্তি, আলোচনায় নেতৃত্ব দিলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান

মোঃ ইব্রাহিম আলী
  • Update Time : Thursday, October 22, 2026
  • 7 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চকপাড়া এলাকায় দীর্ঘদিনের জমিজমাসংক্রান্ত বিরোধের মীমাংসা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী ও প্রভাষক কামরুল হাসানের উদ্যোগে ফকির বংশ ও সরকার বংশের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিরোধের নিষ্পত্তি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিয়াশ চকপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে ফকির বংশ ও সরকার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিরসনে প্রভাষক কামরুল হাসান উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। পরে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিরোধটির মীমাংসা হয়।

বিরোধ নিষ্পত্তির পর প্রভাষক কামরুল হাসান বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করব। কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ যেন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই হবে আমার অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই বিরোধের মীমাংসার মধ্য দিয়ে বিয়াশের মানুষ ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির এ ধরনের উদ্যোগ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com