
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর কবরস্থান নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আয়োজিত এ বার্ষিক ওয়াজ মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুরের কৃতিসন্তান, উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, নাগরপুর নজরুল সেনার সভাপতি এবং নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল)।
ধর্মীয় মূল্যবোধের চর্চা, নৈতিক শিক্ষা বিস্তার এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম। এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।
মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা ও ইসলামী শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
উক্ত ওয়াজ মাহফিলের উদ্বোধক খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) শুভেচ্ছা বক্তব্যে আগামী দিনে যে কোন ধর্মীয় কাজে এবং উক্ত মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply