1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 23, 2026, 4:49 am
Title :
যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা সাংবাদিক আলিফ হত্যা মামলা:গ্রেপ্তার অপূর্ব আদালতে, পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান বদরগঞ্জে কাবাডি টুর্নামেন্টে সম্মানিত শ্রমজীবীরা রাউজানে নোয়াপাড়া একতা সংঘের ৩৯তম দুর্গোৎসব: ধর্মীয় আচার, সম্প্রীতি ও শ্রদ্ধার আয়োজন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা

শাহ্ পারভেজ সংগ্রাম
  • Update Time : Thursday, October 22, 2026
  • 4 Time View

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার ছুটিতে সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়ি গাইবান্ধায় আসেন নিয়ন। বুধবার তিনি সদর উপজেলার কাজলডোপ এলাকায় তাঁর বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে নিয়নসহ চারজন বাড়ির পাশের ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসল ও সাঁতার শেষে অন্য তিনজন তীরে উঠে এলেও নিয়ন নদীতে তলিয়ে যান। পরে স্বজনেরা নদীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

নিখোঁজ নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, পূজার ছুটিতে বাড়িতে এসে বড় ভায়রার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন নিয়ন। সেখানে চারজন একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। তিনজন তীরে ফিরে এলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান জোরদার করতে রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে নদীতে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নদীর তীরে তাঁর সন্ধানের অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com