1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 23, 2026, 4:50 am
Title :
যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা সাংবাদিক আলিফ হত্যা মামলা:গ্রেপ্তার অপূর্ব আদালতে, পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান বদরগঞ্জে কাবাডি টুর্নামেন্টে সম্মানিত শ্রমজীবীরা রাউজানে নোয়াপাড়া একতা সংঘের ৩৯তম দুর্গোৎসব: ধর্মীয় আচার, সম্প্রীতি ও শ্রদ্ধার আয়োজন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জামাল উদ্দিন
  • Update Time : Thursday, October 22, 2026
  • 0 Time View

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর ১২ নম্বর সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসার যৌথ উদ্যোগে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা, ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা এনামুল হক শিকদার।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা আগ্রহের সঙ্গে উপভোগ করেন এবং বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর আহমেদ গুডু, দিদারুর রহমান সুমন, মোহাম্মদ আশরাফ খাঁন, এস এম দিদারুল হক, মনজুর কাদের, সাইফুল ইসলাম, রাজু খাঁন, আলমগীর আলম, মো. বাবুল, অভিভাবক রেজাউল করীম, ফয়সাল ইজদানি, ইমাম হোসেনসহ আরও অনেকে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কো-অর্ডিনেটর মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ক্বিরাত, হামদ, নাত, আরবি ও ইংরেজি কথোপকথন এবং বক্তৃতা অতিথিদের মুগ্ধ করে। বিভিন্ন পরিবেশনায় শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতার প্রকাশ ঘটে।

সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পড়ালেখার পাশাপাশি বছরব্যাপী চিত্রাঙ্কন, ক্রীড়া, বক্তৃতা, বিতর্ক ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় অতিথি, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেষে মিলাদ, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com