1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 24, 2026, 6:05 am
Title :
নাগরপুরে নূরে মদিনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে উদ্বোধক খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল) বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ নওগাঁর মান্দায় মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, ভিডিও ভাইরাল রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’

এনামুল হক রাশেদীন
  • Update Time : Thursday, October 22, 2026
  • 12 Time View

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

“চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছে। আগামীবার এ আয়োজনে সুপারস্টার দেবের পাশাপাশি ঢালিউড তারকা শাকিব খানকে রাখার পরামর্শও দেন তিনি।”

বাংলাদেশে এবারের দুর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বিশেষ করে চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর নান্দনিকতা ও আয়োজন তাকে বিস্মিত করেছে। কলকাতার পুরস্কার আয়োজকদের চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর জন্য বিশেষ সম্মাননা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘শাবাশ বাংলাদেশ!’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বাংলাদেশের দুর্গোৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন পশ্চিমবঙ্গের এই সাংবাদিক। এবারের পূজায় চট্টগ্রাম তাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে উল্লেখ করে তিনি কলকাতার পুরস্কার আয়োজকদের উদ্দেশে বলেন, চট্টগ্রামের পূজাগুলোর জন্যও পুরস্কারের ব্যবস্থা করা উচিত। সম্ভব হলে কুরিয়ারে হলেও এসব পূজামণ্ডপকে সম্মাননা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর মধ্যে নিজের পছন্দের তালিকায় কোতোয়ালীর ‘ষোড়শীকুঞ্জ সর্বজনীন পূজা উদযাপন পরিষদ’ এবং উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি (বাণী মন্দির) প্রাঙ্গণকে সমানভাবে প্রথম স্থানে রেখেছেন ময়ূখ রঞ্জন। এরপর রয়েছে খলিফাপট্টি ও ব্রজধাম স্মৃতি সংসদসহ অন্যান্য মণ্ডপ। যেসব পূজামণ্ডপ দেখা হয়নি, সেগুলোর তথ্য জানালে আগামী বছর থেকেই সেগুলোর প্রচারে উদ্যোগী হওয়ার কথাও জানান তিনি।
ডিজিটাল মাধ্যমে চলতি বছরের বাংলাদেশের অনেক প্রতিমা ও পূজার আয়োজন দেখেছেন জানিয়ে ময়ূখ রঞ্জন ভবিষ্যতে সরাসরি বাংলাদেশে এসে পায়ে হেঁটে পূজামণ্ডপ ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি চট্টগ্রামের ফুচকা ও মসলাযুক্ত কোমল পানীয়ের মতো খাবারের কথাও জানতে চান তিনি।
বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পূজার আয়োজন নিয়েও প্রশংসা করেন এই সাংবাদিক। ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডে সিঁদুরখেলার মিছিলের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছে। আগামীবার এ আয়োজনে সুপারস্টার দেবের পাশাপাশি ঢালিউড তারকা শাকিব খানকে রাখার পরামর্শও দেন তিনি।
কুমিল্লার রথের উৎসবকে অভূতপূর্ব আখ্যা দিলেও সেখানে ও সিলেটে থিমভিত্তিক পূজা তার চোখে পড়েনি বলে উল্লেখ করেন ময়ূখ রঞ্জন। এ ধরনের আয়োজন থেকে থাকলে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যাগ করার অনুরোধ জানান তিনি। কুমিল্লার বরুড়া উপজেলায় দীর্ঘদিন পর নতুন করে দুর্গাপূজা শুরু হওয়াকেও আনন্দের খবর হিসেবে উল্লেখ করেন এই সাংবাদিক।
বার্তার শেষাংশে নিজের শিকড় ও অস্তিত্ব ধরে রাখার আহ্বান জানান ময়ূখ রঞ্জন। তার ভাষায়, ‘জমি ছেড়ো না। নিজের শিকড় বদলাতে দিয়ো না! ব্যাস এটুকুই!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com