1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 18, 2026, 9:18 pm
Title :
নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের ১ম আন্তঃসার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপ প্রথম দিনেই সেনাদলের জয়জয়কার, ব্রোঞ্জ জিতলেন আনসারের আবদুল্লাহ নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মেশিন ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বিয়ের আগের দিন সৌমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ হিলিতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

গফরগাঁওয়ে জনসম্পৃক্ততামূলক জনসভা, উন্নয়ন ও মাদক-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি বাচ্চুর

আদিলুর রহমান
  • Update Time : Sunday, October 18, 2026
  • 37 Time View

স্টাফ রিপোর্টার: আদিলুর রহমান
গফরগাঁও, ময়মনসিংহ

সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রচার এবং ‘আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও’ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে জনসম্পৃক্ততামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমান নান্নু। সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের উন্নয়নে কাজ করা হবে। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি গুরুত্বারোপ করেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাওনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, যাঁকে সমর্থন দেওয়া হবে, অন্য প্রার্থীরা যেন ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করেন এবং তাঁকে বিজয়ী করতে সহযোগিতা করেন। এ সময় তিনি তিন চেয়ারম্যান পদপ্রার্থীকে জনগণের সামনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মোহাম্মদ খুররম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভায় রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাহিদ মাস্টার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম বাবুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ মিছিলসহকারে অংশ নেন।

সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com