
আবু নাঈম রিপন:নরসিংদীপ্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরণ এলাকায় ১৮ইং অক্টোবর, রবিবার কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কর্তনের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি )শামিউর রহমানের নেতৃত্বে শিবপুর মডেল,
থানা পুলিশের সহযোগিতায়,অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জমির মালিককে নোটিশ প্রদানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কৃষিজমির উর্বরতা ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply