1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 5, 2026, 8:44 pm
Title :
বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে বিএনপির দুই নেতার নেতৃত্বের অভিযোগ: আসিফ মাহমুদ ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন হলে কর্মসংস্থান ও রাজস্ব বাড়বে রংপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার বিজিবি ও র‍্যাবের পৃথক অভিযানে টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজার উপকূলে জলদস্যু দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনসহ রংপুরের উন্নয়নে ১ কোটি ৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ নাগরপুরে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মাসব্যাপী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

বালিয়াকান্দী বাড়িঘরে আগুন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে

জাহিদুর রহমান মোল্লা
  • Update Time : Monday, October 5, 2026
  • 4 Time View

 

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের রামদিয়া এলাকায় বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ চাদ আলী শেখ (২৮) নামে এক ব্যক্তি বালিয়াকান্দী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বহরপুর ইউনিয়নের ভর-রামদিয়া এলাকার রবিউল ইসলাম (৩৩), তার বাবা আবু বককর শেখ (৬০) ও ঝর্না বেগম (৪০)-কে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে চাদ আলী শেখ তার বসতবাড়িতে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় ঝর্না বেগম ঘরের পাশে দাঁড়িয়ে কথোপকথন শোনার চেষ্টা ও উঁকি দিচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে তাকে উঁকি না দিয়ে বাড়ির ভেতরে আসতে অথবা সেখান থেকে চলে যেতে বললে তিনি বাড়িতে চলে যান এবং তাকে গালিগালাজ করেন বলে অভিযোগকারীর দাবি।

পরে বিষয়টি রবিউল ইসলাম ও আবু বককর শেখকে জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে চাদ আলী শেখ ও তার পরিবারের সদস্যদের মারধর এবং বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, রবিউল ইসলাম ঘটনার সময় সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে তিনি মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। ওই ফোনালাপের রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চাদ আলী শেখ অভিযোগে আরও দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তার সামাজিক ও রাজনৈতিক বিরোধ রয়েছে। তিনি অভিযোগে রবিউল ইসলাম ও আবু বককর শেখের রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে একাধিক দাবি করেছেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারী বলেন, হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীও রয়েছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন চাদ আলী শেখ।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com