
নিজস্ব প্রতিবেদক, জীবন দেওয়ান উজ্জ্বল: যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।
অর্থাৎ এক লিটার অটোগ্যাসে দাম বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা। জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে পরিবহন খাতে নতুন করে ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অটোগ্যাসের দাম বাড়লে যানবাহন পরিচালনার দৈনিক খরচও বাড়বে। এর প্রভাব গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহনের পরিচালন ব্যয়ের ওপর পড়তে পারে।
জ্বালানি ব্যয় বৃদ্ধির ফলে পরিবহন খাতে অতিরিক্ত চাপ তৈরি হলে তার প্রভাব সাধারণ যাত্রীদের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গণপরিবহনের ভাড়া বাড়বে কি না, তা নিয়ে যাত্রীদের মধ্যেও উদ্বেগ তৈরি হতে পারে।
অটোগ্যাসের নতুন দাম কার্যকর হওয়ার পর পরিবহন খাতের ব্যয় ও ভাড়া পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply