
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে রবিবার (২৭ সেপ্টেম্বর)পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”-এর শুভ
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৭টি দল এবং নারী বিভাগে ২টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে পুরুষ বিভাগে বেলাবো থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে, নারী বিভাগে পলাশ থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট, মেডেল বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার,
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধন আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পুলিশ সদস্যদের পাশাপাশি নারী ও পুরুষদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন করা হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply