1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 5, 2026, 6:56 pm
Title :
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন হলে কর্মসংস্থান ও রাজস্ব বাড়বে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার রংপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার বিজিবি ও র‍্যাবের পৃথক অভিযানে টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজার উপকূলে জলদস্যু দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনসহ রংপুরের উন্নয়নে ১ কোটি ৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ নাগরপুরে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মাসব্যাপী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

পীরগঞ্জের মৃত্যু ঘিরে রহস্য,একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 20 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার তিনটি পৃথক স্থানে পানিতে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার জেলার ভিন্ন ভিন্ন এলাকায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। এর মধ্যে পীরগঞ্জ উপজেলার একটি মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার ভুল্লি এলাকায় নদীতে গোসল করতে নেমে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের তাজপুর গ্রামে রাতে আলো-আঁধারিতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখছেন না স্থানীয় অনেকেই। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তিনটি পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com