1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:53 am
Title :
নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে: তালিকা প্রকাশ মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণ,গ্রেপ্তার ৫ রাতারাতি কাঁচা কলা পাকা!বুড়িচংয়ের আড়তে কীভাবে হচ্ছে ফল পাকানো? গফরগাঁওয়ে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২ নেতৃত্বের সংকটে মণিরামপুর বিএনপি,আলোচনায় ফিরছেন বহিষ্কৃত নেতা শহীদ ইকবাল! রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

গোপালগঞ্জে লকডাউন ঘিরে সহিংসতা: এমপির বাড়ি, থানা ও গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 8 Time View

নিজস্ব প্রতিবেদক,মোঃ ময়নূল ইসলাম ময়না : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ছড়িয়ে পড়ে। এতে থানা, সংসদ সদস্যের বাড়ি, ব্যাংক, রাজনৈতিক কার্যালয়, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই দিন মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। থানার সামনে রাখা একাধিক গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়ায় থানা ও সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এ ছাড়া মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, বিএনপির কার্যালয় এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সহিংসতার প্রভাবে জেলার সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে সড়কের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচলে বিঘ্ন ঘটে। অন্যদিকে, নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, সহিংসতার আশঙ্কায় গোপালগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

লকডাউন কর্মসূচিকে ঘিরে সৃষ্ট এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের সংখ্যা এবং হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com