1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 20, 2026, 8:53 am
Title :
নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে: তালিকা প্রকাশ মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণ,গ্রেপ্তার ৫ রাতারাতি কাঁচা কলা পাকা!বুড়িচংয়ের আড়তে কীভাবে হচ্ছে ফল পাকানো? গফরগাঁওয়ে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২ নেতৃত্বের সংকটে মণিরামপুর বিএনপি,আলোচনায় ফিরছেন বহিষ্কৃত নেতা শহীদ ইকবাল! রাজশাহীতে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক সন্দেহ পুলিশের জড়িতদের শনাক্তে তদন্ত চলছে মণিরামপুরে এতিম শিশুর ভবিষ্যতের জন্য রাখা ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে- জননেতা মাইনুল আলম খান কনক ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে সহায়তা দিল মানব কল্যান ফাউন্ডেশন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর রাতব্যাপী অভিযানে হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 13 Time View

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি: সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশের অপচেষ্টা নস্যাৎ করতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে ব্যাটালিয়নটি।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com