1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 18, 2026, 6:06 am

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে বাংলাদেশের ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত

আন্তজার্তিক নিউজ ড্রেক
  • Update Time : Monday, November 16, 2026
  • 12 Time View

 

আন্তর্জাতিক ডেস্ক

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ১৩৩টি দেশ সমর্থন জানায়। বিপক্ষে ভোট দেয় ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে গৃহীত হয়।

বাংলাদেশের পাশাপাশি ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে আরও কয়েকটি দেশ রয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ।

প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটির দীর্ঘমেয়াদি লক্ষ্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধি

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া অপরাধ সংঘটনের সময় যাদের বয়স ১৮ বছরের কম ছিল, তাদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কারও অপরাধ সংঘটনের সময় বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে।

প্রস্তাবে গর্ভবতী নারী, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সংখ্যা কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের এই প্রস্তাবের মাধ্যমে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করা এবং ধাপে ধাপে এ শাস্তির বিলুপ্তির লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরালো করার বার্তা দেওয়া হয়েছে।

সূত্র:আন্তর্জাতিক নিউজ ডেক্স ১৬ নভেম্বর ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com