1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
October 26, 2026, 9:48 am

টেকনাফে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • Update Time : Friday, October 23, 2026
  • 11 Time View

বিশেষ প্রতিনিধি টেকনাফ থেকে সাদ্দম হোসেন সাজ্জাদ

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এর আগে বিকেলে মন্ত্রী টেকনাফ উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬ জন সদস্যের মধ্যে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট ৯২ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ—মতবিনিময় সভায় মন্ত্রীর আহ্বানের মূল বিষয় ছিল সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com